• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার ৩

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক তিনটি অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত নগরীর রাজপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিণশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে থানা ও ডিবি পুলিশের বাইরে চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ফাঁকা স্থানে অভিযান চালিয়ে দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে মোঃ বাপ্পি ওরফে হিটুকে (৩৫) ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,৬৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪৩০ টাকা সহ গ্রেফতার করা হয়।

একই রাত পৌনে ১টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় পলাতক আসামি বুলবুলির বসতবাড়িতে অভিযান চালিয়ে বহরমপুর ব্যাংক কলোনি গ্রামের মৃত আহাদ আলী সরকারের ছেলে মোঃ মোস্তাক আহম্মেদকে (৪৬), ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ৮০০ টাকা সহ গ্রেফতার করা হয়।

সোমবার ভোর ৪টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় রাব্বুল শেখের বসতবাড়িতে অভিযান চালিয়ে রাব্বুল শেখকে (৬৫), ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩১ হাজার ৬৩০ টাকা সহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category