• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহিলা কলেজে ছাত্রীদের হাতে ধরা ছাত্রলীগ নেত্রী প্রিয়া, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেত্রীকে মারধর করে পুলিশে সোপার্দ করেছে ছাত্রীরা। এ সময় পুলিশের সামনেও ওই ছাত্রলীগ নেত্রীকে মারধর করতে দেখা যায়।

রবিবার বিকেলে রাজশাহী মহিলা কলেজে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ছাত্রলীগ নেতী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের নেত্রী প্রিয়াকে থানায়ে এনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার আজ দুপুর ২টার দিকে রাজশাহী মহিলা কলেজে পরীক্ষা দিতে আসেন ছাত্রলীগ নেত্রী প্রিয়া। ওই সময় তাকে দেখে মহিলা কলেজ ছাত্রীরা তাকে আটকে রাখে। পরে তাকে মারধর করে বোয়ালিয়া মডেল থানা পুলিশে সোপর্দ করে। এসময় প্রিয়া চিৎকার করে স্লোগান দিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এসময় তাকে অনন্য পরীক্ষার্থীরা চিনে ফেললে । পরীক্ষার কেন্দ্রে হট্টগোল বেঁধে যায়। পরে কলেজের শিক্ষকেরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ ব্যপারে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ৫ আগস্টের পর শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category