• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী-৬(নির্বাচনী জনসভা) বিএনপি- জামায়াতের চক্রান্তের জবাব দিয়েছে আওয়ামীলীগ-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি বলেছেন, ১৫ বছর আমার দায়িত্ব পালনকালে বাঘা- চারঘাটে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার ৫২ বছরের সেই উন্নয়ন হয়নি। নদী ভাঙ্গন থেকে শুরু করে বানেশ্বর টু ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়েছে। মানুষের জীবন জীবিকা বৃদ্ধি পেয়েছে।

মহিলাদের কর্মসংস্থানের জন্য বাঘা উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। সেখানে প্রশিক্ষন নিয়ে অনেক মা-বোনের কর্মসংস্থান হয়েছে।কাজের জন্য কোন দল দেখি নাই, সামনে- পেছন দেখি নাই।বাঘা চারঘাটের আওয়ামীলীগ বিএনপি- জামায়াতের চক্রান্তের জবাব দিয়েছে, তাদের সন্ত্রাসের মোকাবেলা করেছে।

বৃহস্পতিবার(৪ জানুযারি) দুপুর ১২টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, শাহরিয়ার আলম এমপি। তিনি আলো বলেন,২০০৮ সাল থেকে ২০১৪ সালে নির্বাচিত হয়ে দুইবার প্রতিমন্ত্রী হয়েছি। নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা বলেছি।

ছোট্ট শিশু থেকে শুরু করে প্রসুতি মায়ের কথা. কৃষক-ব্যবসায়ী,শ্রমিকের দারিদ্র বিমোচনের কথা বলেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২১ বছরের লড়াই সংগ্রামের কথা বলেছি। জীবনের প্রতি মুহূর্তে বাঘা-চারঘাট তথা দেশের সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবেছি। জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি।নির্বাচিত হয়ে কাউকে চাঁদাবাজি করতে দেই নাই আগামীতেও দেবো না।

স্বতন্ত্র প্রার্থীসহ সহ তার পক্ষের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ধৈর্য ধরে নাটক সিনেমা দেখছি। ব্যক্তি স্বার্থেযারা দল করে তাদের চিহ্নিত করতে হবে। তারা খন্দকার মোস্তাকের, মীরজাফরের আওয়ামী লীগ করে। তাদের স্বার্থন্বেষী ছদ্মবেশ ধরা পড়ে গেছে। দলের আগাছা পরিষ্কারের সুযোগ এসেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে যারা আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন প্রতীক বরাদ্দের পরেও তাদের নৌকার পক্ষে বের করতে পারি নাই।

নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, আগামীতে নির্বাচিত হলে বাঘা চারঘাটকেস্মাট ও শত ভাগ সিসি ক্যামেরারআওতায় আনা হবে। নতুন প্রজন্মের প্রশিক্ষণের জন্য আইটি ট্রেনিং সেন্টার করা হবে। বেশ কিছু জায়গায় পানির সমস্যা আছে,আগামীতে সেগুলো ব্যবস্থা করা হবে।

বিরোধী যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্য বলেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাঘা- চারঘাট মানুষ যদি না চায় তাহলে কেউ এমপি হতে পারবে না, আর যদি চাই তাহলে আল্লাহ তায়ালা ছাড়া রক্ষা করার ক্ষমতা কারো নাই। তাই নৌকার বিজয় রুখে দেওয়ার চেষ্টা করবেন না।

নৌকাকে সমর্থন জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন,জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা কমিটির আহŸায়ক শামস্দ্দীন রিন্টু। তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমি ভোট না করে নৌকার প্রার্থীকে সমর্থন দিচ্ছি। এ সময় তিনি তার দলের নেতা কর্মীদেরও সমর্থন কামনা করেন।

উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা সুলতানা মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ,উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবীর,জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category