• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী-৬ আসনে লাঙ্গল ছেড়ে নৌকার মঞ্চে জাপা প্রার্থী

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় পার্টির লাঙ্গলের মনোনীত প্রার্থী সামসুদ্দিন রিন্টু প্রার্থীতা প্রত্যাহার করে নৌকাকে সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বেলা ১২টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নৌকার নির্বাচনী জনসভায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মঞ্চে দাঁড়িয়ে এ সমর্থন জানান।

এ সময় রাজশাহী জেলা জাতীয় পার্টির আহবায়ক লাঙ্গলের প্রার্থী সামসুদ্দিন রিন্টু বলেন, নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে যারা ২০০৮ সালে এনেছিলেন, তারা আজকে নৌকার সাথে নেই। শাহরিয়ার আলম একজন সোনা, সোনা কখনো চাঁদি হয় না। বাঘা-চারঘাটের উন্নয়ন যেন থেমে না যায়। তাই উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে আহবান জানান।

তিনি আরও বলেন, আমি জাতীয় পার্টি থেকে লাঙ্গলের মনোনয়ন নিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেছিলাম। শাহরিয়ার আলম আমাকে ফোন করে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে বলেন। আমি তার কথা রেখেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ নৌকাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে নৌকাকে সমর্থন জানালাম।

আয়োজিত নৌকার নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আমি ১৮ ডিসেম্বর থেকে প্রচারনা শুরু করেছি। প্রতিদিন পায়ে হেটে বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সাথে হাতে হাত মিলিয়ে ভোট প্রার্থনা করার সময়ে মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি। তারা আমাকে চতুর্থবারের মতো আবারও ভোট দিয়ে বিজয়ী করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category