• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের ৫সদস্য গ্রেফতার চোরাই অটো চার্জার উদ্ধার

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৫জন সদস্যকে গ্রেফতার করেছে। এসময় চুরি যাওয়া অটো চার্জার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত ২৪মার্চ উপজেলার আতাইকুলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোতালেব হোসেনের একটি অটো চার্জারগাড়ী চুরি হয়ে যায়।

এঘটনায় মোতালেব হোসেন বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে ঙ্গলবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নওগাঁ সদর এলাকা থেকে সদরের বনানীপাড়া মহল্লার মাহাতাব হোসেনের ছেলে সুমন হোসেন(২২),সাইদুল ইসলামের ছেলে রাহাদ (২৪) এবং সদরের চকদেব নুনিয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রনি(২৪)কে গ্রেফতার করা হয়।

তাদের দেয়া তথ্য মতে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এলাকার কলোনীপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলাম(৩৮) ও একই উপজেলার রেহেইচর আদর্শপাড়া গ্রামের রমজান আলীর ছেলে শামিম আহম্মেদ(৩০)কে গ্রেফতার করা হয়। এর পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চাপাই নবাবগঞ্জ সদর থানার মহারাজপুর মেলার মোড়স্থ গ্রেফতার শামিমের মা-বাবার দোয়া অটো পার্টস দোকান থেকে চোরাই অটো চার্জার উদ্ধার করা হয়। এঘটনায় মঙ্গলবার বিকেলেই গ্রেফতারকৃতদের আদারতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category