• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে আশ্রয়নবাসীদের প্রশিক্ষণের উদ্বোধন

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আশ্রয়ণ প্রকল্প-২“(দারিদ্র বিমোচন ও পুর্নবাসন)” শীর্ষক প্রকল্পের আওতায় পারিবারিক হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, গাভী পালন, গরু মোটাতাজাকরণ ও বসত বাড়ীতে শাক-সব্জি চাষ, ০৫টি ট্রেডে দক্ষতা বৃদ্ধির জন্য ১০দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপন করা আশ্রয়ন প্রকল্পের ১৭৩জন বাসিন্দা অংশগ্রহণ করছে।

এসময় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো যে স্বাধীন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন ও ভ’মিহীন থাকবে না। সেই স্বপ্নটি বাস্তবায়ন করে আসছেন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গৃহহীন ও ভ’মিহীনদের শুধুমাত্র মাথা গোঁজার ঠাঁই বাড়ি করে দিয়েই ক্ষান্ত হননি। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দদের জীবিকার জন্য সরকারি পুকুরে সমন্বিত ভাবে মাছ চাষ, পারিবারিক হাঁস-মুরগী পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরণ ও বসত বাড়ীতে শাক-সব্জি চাষবাদে দক্ষ করতে প্রশিক্ষণ প্রদান করার পাশাপাশি স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেছেন যেন প্রশিক্ষণ গ্রহণ শেষে তারা নতুন কর্মস্থান সৃজনের মাধ্যমে নিজেদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করতে পারে। এমন মানবিক প্রধানমন্ত্রী বিশ্বে খুব কমই আছেন। তাই এমন দেশপ্রেমিক ও মানবিক গুনের মানুষের নেতৃত্ব ছাড়া তলাবিহীন বাংলাদেশকে ডিজিটালের পর স্মার্ট যুগে প্রবেশ করানো সম্ভব নয়। তাই আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category