• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে পুকুরে পরেছিল ইউপি সদস্যের মরদেহ

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামের একটি পুকুরে পরেছিল শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক ইউপি সদস্যের মরদেহ। শফিক ওই গ্রামের হুজুর আলীর ছেলে এবং সে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ফৌজিয়া খানম,রাণীনগর থানাপুলিশ সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শফিুকলের বড় ভাই সাইদুর রহমান বলেন,শফিকুলের নিজস্ব পুকুরে মাছ ধরার জন্য বিদ্যু’ চালিত মটর বসিয়ে পুকুর শুখাচ্ছিলেন। সোমবার সন্ধা সাড়ে ৬টা নাগাদ স্থানীয়রা পুকুরের পানিতে মটরের পাশে মরদেহ পরে থাকতে দেখে। সাইদুর রহমান ধারনা করে বলেন, হয়তো পানি সেচের সময় বিদ্যু’স্পৃষ্টে শফিকুলের মৃত্যু হয়েছে।

এঘটনার খবর পেয়ে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম,রাণীনগর থানার ইন্সপেক্ট্রর (তদন্ত) সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শণ শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ইন্সপেক্ট্রর (তদন্ত) সেলিম রেজা বলেন, স্থানীয়রা বলেছেন ইউপি সদস্য শফিকুল বিদ্যু’স্পৃষ্টে মারা গেছেন। কিন্তু কখন কিভাবে মারা গেছে এটা কেউ দেখেনি বা বলতেও পারেনি। সুতরাং কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category