• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে পুলিশের টহল চলাকালে একাধীক স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগরে পুলিশের টহল চলাকালে একাধীক স্থানে গাছকেটে সড়কে ফেলে পরিবহনে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ট্রাকের চালকের নিকট থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা। তবে সাথে সাথে পুলিশ পৌছলেও কাউকে আটক করতে পারেনি।

উপজেলার করজগ্রাম শাহপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে আবুল হোসেন জানান,তার ট্রাক চালক ধুনটের গোসাইবাড়ী থেকে বালু নিয়ে ফিরছিল। এসময় রোববার ভোর চারটা নাগাদ রাণীনগর-আবাদপুকুর সড়কের হরিপুর মোড়ের অদুরে পশ্চিমে পৌছলে ৬/৭জন মুখোশ পড়া ডাকাতরা গাছ কেটে সড়কে ফেলে পথ অবরোধ করে। এর পর ধারালো অস্ত্র ধরে চালক ও চালকের সহযোগিকে ট্রাক থেকে নেমে এনে  কাছে থাকা প্রায় পঁাচ হাজার টাকা এবং দুটি ফোন লুট করে নিয়ে যায়। সাথে সাথে করজগ্রাম বাজারে পৌছে পুলিশকে খবর দিলে পুলিশ এসে কাউকে পায়নি। তিনি জানান,সড়কে টহলরত পুলিশ হরিপুর মোড় পার হবার সামান্য কিছু সময়ের মধ্যেই এঘটনা ঘটে। 

অপর দিকে আবাদপুকুর বাস কাউন্টার মাস্টার এমরান হোসেন জানান,রাণীনগর থেকে ঢাকাগামী রাহাত ট্রাভেলস নামক একটি বাস যাত্রী নিয়ে যাবার সময় একই সড়কের রঞ্জনিয়া মোড়ের অদুরে পূর্বদিকে পৌছলে ডাকাতরা সড়কের একটি গাছ কেটে ফেলে পথ অবরোধ করে। এসময় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছলে ডাকাতরা পালিয়ে যায়। তবে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে পৌছার কারনে কোন মালামাল লুট বা ক্ষতি করতে পারেনি বলে জানান এমরান হোসেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন জানান,সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। তবে কোন মালামাল বা টাকা পয়সা লুটের ঘটনা ঘটেনি। তবে এসব ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানান এই কর্মকর্তা।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category