• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে যুবককে মারপিট ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মোবাইল ফোন ও ¯øাইরেন্স চুিরর অপবাদ দিয়ে মারপিটের পর মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ ওঠেছে স্থানীয় বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে। বৃহস্পতিবার সজিব হোসেন (২৫) নামে এক ভ্যান শ্রমিককে এই নির্যাত করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিমপুর ইউনিয়নের নগর ব্রীজ নামক স্থানে। মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। নির্যাতনের স্বীকার সজিব হোসেন উপজেলার কাশিমপুর চারাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এঘটনায় তিনি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
জানা গেছে,গত এক মাসের ব্যবধানে উপজেলার নগর ব্রীজ এলাকার শহিদুল ইসলামের ইট ভাটার কয়েক জন শ্রমিকের আটটি মোবাইল ফোন ও দুটি ¯øাইরেন্স চুরি হয়ে যায়। এঘটনায় ভাটার ম্যানেজার রয়েল হোসেনসহ শ্রমীকরা সজীবকে সন্দেহ করতে থাকে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ওই ভাটার ম্যানেজার রয়েলসহ ৪/৫জন মিলে সজিবকে মারপিট করে চুরি যাওয়া মোবাইল ফোন ও ¯øাইরেন্স উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় নগর ব্রীজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিলের হাতে সজীবকে তুলে দেওয়া হয়। পরে সেখানেও মারপিট করে ফোনগুলো উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে পরে একটি সেলুনে নিয়ে সজীবের মাথার চুল কেটে ন্যাড়া করে বাড়িতে পাঠিয়ে দেয়।
ইট ভাটার ম্যানেজার রয়েল হোসেন জানান,গত এক মাসের ব্যবধানে আমার ইট ভাটার শ্রমিকদের ৮টির মতো মোবাইল ফোন চুরি হয়েছে। বুধবার রাতেও দুটি ¯øাইরেন্স চুরি হয়েছে। মোবাইল ফোন ও ¯øাই রেন্স চুরির ব্যপারে জিজ্ঞাসা করে স্বীকার করেনি সজীব। একপর্যায়ে মারপিট করার পরেও স্বীকার না করায় মোবাইল ফোন উদ্ধার এবং সুষ্ঠু বিচারের জন্য বাজার বণিক সমিতির সভাপতি জলিলের হাতে তুলে দিয়েছি। কিন্তু জলিল ও মোবাইল ফোন উদ্ধার করতে না পেরে নাপিত দিয়ে সজীবের মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। গত এক বছর আগে আমাদের ভেকু মেশিনের ব্যাটারী চুরি করে ধরা পরেছিল সজীব। তবে মাথার চুল কেটে ন্যাড়া না করে পুলিশের হাতে তুলে দেয়া উচিৎ ছিল বলে জানান রয়েল হোসেন।

নগর ব্রীজ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল জলিল জানান,মোবাইল ফোন চুরির অপবাদে সজীবকে ইট ভাটার ম্যানেজার শ্রমিক মিলে বেদম মারপিট করে হাত-পা রক্তাক্ত করেও ফোন উদ্ধার করতে পারেনি। আমিও সজীবকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু চুরির কথা স্বীকার করেনি। পরে মাথায় লম্বা চুল দেখে চুল কেটে ন্যাড়া করে স্থানীয় ডাক্তার দিয়ে প্রাথমিক চিকিৎসা করে সজীবের অভিভাবকের হাতে তুলে দিয়েছি। তবে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়া ভুল হয়েছে বলে জানান আব্দুল জলিল।
শ্রমিক সজীব জানান, আমি এই ভাটায় শ্রমীক হিসেবে কাজ করি। আমাকে মোবাইল ও সাøই রেন্স চুরির অপবাদ দিয়ে ম্যানেজার রয়েল আমাকে বেদম মারপিট করেছে। পরে বণিক সমিতির সভাপতি জলিলের হাতে দিলে সেখানেও আমাকে মারপিট করে আমার মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। আমি চুরি করিনি বার বার বলার পরেও তারা আমাকে অমানসিক নির্যাতন করেছে। আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দিন জানান, মারপিট করে মাথার চুল কেটে ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় কেউ জানায়নি বা অভিযোগ করেনি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category