• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে রেল লাইন থেকে শিশু ও বাক প্রতিবন্ধী বাবার দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২১৩ Time View
প্রকাশঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রেল লাইন থেকে কোহেলী আক্তার (১০) নামে এক শিশু এবং বাক প্রতিবন্ধী কোরবান আলী (৩২) নামে বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চকের ব্রীজ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা বলছেন,পারিবারিক দ্ব›েদ্বর জ্বের ধরে হয়তো বাবা মেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। কোরবান আলী উপজেলার দক্ষিন রাজাপুর মৎস্যজীবি পাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
কোরবান আলীর ভাতিজা আব্দুল মমিন জানান,পারিবারিক দ্ব›েদ্বর কারনে কোরবান আলীর স্ত্রী রোববার বাবার বাড়ীতে চলে যায়। এর পর থেকে চাচা কোরবান আলী হতাশাগ্রস্থ্য হয়ে পরেন। সোমবার সকালে মেয়ে কোহেলীকে সাথে নিয়ে রেল গেট এলাকায় নাস্তা করার জন্য বের হয়ে যায়। এর পর সকাল সাড়ে ১০টা নাগাদ খবর পাই চকের ব্রীজ এলাকায় তাদের মরদেহ পরে আছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সাইফুল ইসলাম জানান,নিহত কোরবান আলী বাক প্রতিবন্ধী হওয়ায় মাঝে মধ্যে পারিবারিক দ্ব›দ্ব লেগে থাকতো। আমরা স্থানীয় মাতাব্বর প্রধানরা বেশ কয়েকবার বসে দ্ব›দ্ব নিরসন করার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত রোববারের দ্ব›েদ্বর পর কোরবান আলীর স্ত্রী ছোট মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়ীতে চলে যায়। হয়তো পারিবারিক হতাশার কারনেই কোরবান আলী মেয়ে কোহেলীকে সাথে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন,রাণীনগর রেলওয়ে ষ্টেশন মাস্টারের নিকট থেকে সংবাদ পেয়ে ঘটাস্থল থেকে বাবা-মেয়ের দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন,চিলাহাটী থেকে ছেরে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে হয়তো ঝাঁপ দেয়ায় তাদের মৃত্যু হয়েছে। তার পরেও বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category