• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগর-আত্রাইয়ে আওয়ামীলীগ- যুবলীগের ৫নেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ১০ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ
পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের ৫জন
নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা
হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান
জানান,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধীদের ধরতে বিশেষ অভিযান
পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক ও ভান্ডার গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে সাজেদুর রহমান সাজু
(৫২),বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও গহেলাপুর গ্রামের
বাবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২) এবং সদর ইউনিয়ন যুবলীগের
যুগ্ন সাধারণ সম্পাদক ও পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর
রহিম (৩৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই উপজেলা বিএনপির
দলীয় অফিসে হামলা,ভাংচুর ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার
তদন্ত প্রাপ্ত আসামী। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,শুক্রবার
রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও
ঘোষপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুস সালাম (৬০) ও একই
ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের
আব্দসু সামাদের ছেলে রেজাউল করিম (৪২) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত
আসামী। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category