• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীশংকৈল কুলিক নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

মোঃ তারেক রহমান, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৪ অক্টোবর) কুলিক নদীতে মিললো মানসিক ভারসাম্যহীন রেজিয়া (৬০) নামে এক বৃদ্ধার লাশ।
জানাযায়,উপজেলার বাচোর ইউনিয়নের বাকশা সুন্দরপুর এলাকায় কুলিক নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। এসময় এসআই সেকেন্দার আলী জানায়, নিহত রেজিয়া একই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই সাতঘরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী।
এ প্রসঙ্গে নিহত রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম বলেন, তার মা দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগী এবং পাগল হয়ে বিভিন্ন এলাকায় ঘোড়াঘুড়ি করছিলেন। গতকাল সন্ধায় আমার মা বাড়িতে না আসায় অনেক জায়গায় আমরা খোজাখুজি করেছি কিন্তু পাওয়া যায়নি। পরদিন সোমবার সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পাই।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন,এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্Íান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category