• বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণ সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত কারারক্ষী ও বন্দীদের জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আধুনিক সেলুন উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ চরের মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, খেয়াঘাট ইজারা বাতিলের দাবি নওগাঁয় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না ” রাস্তার কাজের ফলক উন্মোচনকালে এমপি চাঁদ নাটোরে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

রাবি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে ছাত্রীর মৃত্যু;

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সায়মা হোসাইন নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।
তবে ছাত্রীর মৃত্যুর কারণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুই কর্মকর্তার বক্তব্যের মধ্যে ভিন্নতা পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সাঁতার কাটার সময় সায়মা পানিতে ডুবে যান। তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোখসানা বেগম টুকটাকি ছাত্রীর মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সায়মা অনুশীলন করছিলেন। দুই রাউন্ড সাঁতরানোর পরই তিনি হার্ট অ্যাটাক করেন।
মৃত সায়মা হোসাইনের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category