• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রামপালে পুলিশের নামে টাকা আদায় বোমারু মিজান গ্রেফতার

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালের কালেখারবেড় গ্রামের তাসলিমা বেগম নামের এক নারীর কাছ থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা আদায়ের ঘটনা ঘটছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী মো. মিজানুর রহমান শেখ ওরফে বোমা মিজান (৫৫) ‘র বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ প্রতারণার অভিযোগে রামপাল থানা এলাকা থেকে ৯ এপ্রিল মঙ্গলবার বিকালে মিজানকে আটক করেছে। সে উপজেলার রাজনগর ইউপির কালেখারবেড় গ্রামের হাবিবুর রহমান শেখের পুত্র।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সাংবাদিকদের জানান, পুলিশের নাম করে প্রতারনার মাধ্যমে ভুক্তভোগী নারী তাসলিমা বেগমের কাছ থেকে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মহিলা বিষয়টি রামপাল থানা পুলিশকে জানালে ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার, এসআই লিটন কুমার বিশ্বাস, এসআই সঞ্জয় পাল ও সঙ্গীয় ফোর্সসহ রামপাল থানা পুলিশের একটি চৌকশ টিম আসামী মো. মিজানুর রহমান শেখ কে রামপাল থানা এলাকা হতে আটক করে।

এসময় তার নিকট হতে নগদ ১৮ টাকা উদ্ধার করা হয়। ভুক্তভোগী তাসালিমা বেগম রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করলে রামপাল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

আসামী মিজানের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক প্রতারণার অভিযোগসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category