• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

রামপালে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীক জেতাতে আ.লীগের ১০ চেয়ারম্যান একাট্টা

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীককে জেতাতে রামপাল-মোংলার আ.লীগ দলীয় ১৬ জন চেয়ারম্যানের মধ্যে ১০ জন চেয়ারম্যান নৌকা প্রতীকের বিপরীতে একাট্টা হয়ে মাঠে নেমেছেন।

হেভিওয়েট প্রার্থী ও নৌকা প্রতীকের মনোনীত উপমন্ত্রীর বিপরীতে এবং তার-ই দলের জনপ্রতিনিধিরা মাঠে নামায় বিভ্রান্ত হয়েছেন কর্মী সমার্থকরা।(৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পেড়িখালী বাজারের এক পথ সভায় গিয়ে দেখা যায় এমন চিত্র। সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পেড়িখালী ইউপি চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেখ সাদীর সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও মোংলা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন,

বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান রাজিব সরদার, মোংলা উপজেলার মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল বিশ্বাস, রামপাল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হামিম

নূরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, রামপাল উপজেলা যুবলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মোংলা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ মজুমদার, রামপাল উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফকির রবিউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category