• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামেকে ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় শাকিলা খাতুন (২০), নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে (আইসিইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেঙ্গুতে প্রাণ হারানো ওই তরুণীর নাম শাকিলা খাতুন (২০)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত শাকিলার মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শংকর কে বিশ্বাস।
তিনি জানান, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরসহ আরও বেশকিছু শারীরিক উপসর্গ নিয়ে এ তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। আর এটি চলতি মৌসুমের ডেঙ্গুতে প্রথম মৃত্যু।
ডা. শংকর কে বিশ্বাস জানান, চলতি মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন। বর্তমানে আরও ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।
তাই ডেঙ্গু রোগীর চাপ বাড়লে প্রয়োজনে গত বছরের মতো নতুন ওয়ার্ড খোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category