• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাসিক নির্বাচনে নগরবাসীর নজরকাড়ছে বিশাল নৌকা

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে মহানগরীতে মিছিল মিটিংসহ প্রচার প্রচারণা সরগরম হয়ে উঠেছে। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে শোভা পাচ্ছে কাপড় বা কাঠের তৈরী বিভিন্ন সাইজ ও রংয়ের নৌকা।
তবে মহানগরীর বঙ্গবন্ধু কলেজ মোড়ে ড্রেনের উপর বিশাল আকৃতির নৌকার তৈরী করে দৃষ্ঠি কেড়েছে সবার। এই মোড়ে নির্মিত নৌকায় বিকেল থেকে রাত পর্যন্ত চলে নৌকার প্রচার প্রচারণা ও খোশ আড্ডা।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীনের উদ্যোগে এই নৌকা তৈরী করা হয়েছে। বঙ্গবন্ধু কলেজ মোড়ে সুসজ্জিত বিশাল এই নৌকাটি তৈরী করতে খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। এর দৈর্ঘ প্রায় ১৮ মিটার ও উচ্চতায় ৫ মিটার।
নৌকা তৈরীর কারিগর বকুল জানান, লিটন ভায়ের মনোনয়ন পাওয়ার পরপরই আমার মাথায় নৌকা তৈরীর চিন্তা আসে। এর পর মর্জিনা আপার সাথে আলোচনা করে নৌকা তৈরীর কাজ শুরু করি। প্রথমে তারা মনে করেছিলো এই ড্রেনের উপর এমন নৌকা তৈরী করা যাবে না। যখন কাজ শুরু করি তখন সকলেই বুঝতে পারে। আমি দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে নৌকা তৈরীর কাজ করেছি। এই নৌকাটি তৈরী করার পর রাস্তার পথচারিরাসহ বিভিন্নজন নৌকার সামনে ছবি ও সেলফি তুলে।
এই নৌকাটি প্রচার প্রচারণায় ব্যাপক ভূমিকা রাখছে। আমরা মনে প্রাণে চাই লিটন ভাই আবারও ভোটে জিতে আমাদের সেবা করুক।
তবে নৌকা তৈরীর এই কারিগরের চাওয়া এই নৌকাটি খায়রুজ্জামান লিটন যদি দেখতে আসতেন তবেই সকল সার্থকতা পূর্ণ হতো।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, রাজশাহী শহরে একটিমাত্র নৌকা এতো বড় মাপের তৈরী হয়েছে। যা সবার দৃষ্টি কাড়ছে। নৌকার প্রচার প্রচারণা সেরে এসে প্রতিদিন এই জায়গায় আমার সময় কাটায়। অসংখ্যা মানুষ এখানে এসে ছবি ও সেলফি তোলে। সুসজ্জিত এই নৌকার লিটন ভায়ের প্রচার প্রচারণা অগ্রণী ভূমিকা রাখছে। আশা করি আবারও লিটন ভাই নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে নগরপিতা হিসেবে দায়িত্ব নিবেন বলে আশা প্রকাশ করেন।
দৃষ্টি নন্দিত এই নৌকা তৈরীর উদ্যোক্তা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন বলেন, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, জাতীয় চার নেতার নৌকা। যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের ঋণ শোধ করবার মত না। আমাদের লিটন ভায়ে রাজশাহীর অনেক উন্নয়ন করেছেন। তারও ঋণ আমার শোধ করতে পারবো না। আমি তরণী থাকা অবস্থায় লিটন ভায়ের জন্য ভোট করা শুরু করি। এখন বৃদ্ধ হয়েও লিটন ভায়ের জন্য নৌকার ভোট করছি। নগরীর ৩৭ ওয়ার্ডের মধ্যে এই নৌকাটি সেরা ও সবচেয়ে বড় দাবি করে এই নেত্রী বলেন, নৌকার প্রচার প্রচারণায় উদ্দেশেই এই নৌকা তৈরী করা হয়েছে। এই নৌকা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ, মুক্তিযোদ্ধা সর্বোপরি খায়রুজ্জামান লিটনকে এই নৌকা উৎসর্গ করতে চাই বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category