• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

দিনকাল বিডি / ৮১ Time View
প্রকাশঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন (১৫) নামে এক হাফিজিয়া মাদরাসার ছাত্র মারা গেছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বিলমাড়িয়া-নাগশোষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জিহাদ লালপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর স্থানীয় প্রতিনিধি মো. সালাউদ্দিনের ২য় পুত্র ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে জিহাদ তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুতের সংযোগ খুলতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হলে জিহাদকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সাংবাদিক লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোত্তালিব রায়হান জানান, রোববার (২২ ডিসেম্বর) সকালে বিলমাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর জিহাদকে স্হানীয় কেন্দ্রীয় কবর স্হানে দাফন করা হয়েছে।
সাংবাদিক সালাউদ্দিনের ছেলের মৃত্যুতে স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category