• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত।

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মোঃ ফারুক হোসেন।

শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোরে জয়পুরহাটের কালাই উপজেলার বাঁশের ব্রীজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে জয়পুরহাট-মোকামতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
নিহতের বোন সুমনা আক্তার বলেন, তারা সাত বোনের মধ্যে একমাত্র ছোট ভাই শাহিনুর রহমান। সে এক বছর আগে কালাই উপজেলার পুনুট ইউনিয়নের আপলা পাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করেন। আজ বুধবার শশুড় বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে সে নিহত হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, বুধবার ভোর ৫ টার দিকে জয়পুরহাট- মোকামতলা সড়কের বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে মৃতদেহ ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্য ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

নিহত শাহিনুর রহমান (২৫) বগুড়ার মহাস্থানগড় নামা বাজার মৃত ছানাউল্লা প্রামানিকের ছেলে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category