• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকা কালে দেশে শিল্প বিপ্লব ঘটিয়ে অর্থনৈতিক মুক্তি দিয়েছিলেন: কিন্তু,এই সরকার তা ধ্বংস করছে…চট্টগ্রামে ডাঃ শাহাদাত হোসেন

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪ ডট কম’ চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ঐতিহ্যগতভাবে হিংসার চর্চা করে। এরা আইনের শাসনকে হত্যা করেছে।
সরকারের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনার কারণে এমনিতেই জনগণ চরম দুর্ভোগে রয়েছে। চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে গ্যাসের জন্য হাহাকার চলছে।

গ্যাসের অভাবে শিল্প কারখানা, সিএনজি চালিত গাড়ী ও বাসাবাড়ির রান্নার চুলা জ্বলছে না। মানুষ না খেয়ে থাকছে। কিন্তু নগরবাসীর গ্যাসের হাহাকার সরকারের কানে পৌঁছায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে বাজারে কোনো কিছু কেনার জো নেই। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে।

শনিবার (২০ জানুয়ারী) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রমিকদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডাঃ শাহাদাত বলেন, শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দেশে শিল্প বিপ্লব ঘটিয়ে অর্থনৈতিক মুক্তি দিয়েছিলেন। তিনি কৃষকের আইলে আইলে মাইলের পর মাইল হেঁটে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার তা ধ্বংস করেছে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী মিনু,

সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, উত্তর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ ও মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মো. ইদ্রিস আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category