• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শার্শায় বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ’র সমাধিস্থল

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ মার্চ, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শার কাশিপুরে মহান মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক বাংলাদেশের সুর্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এর সমাধীস্থলে পালিত হয়েছে হাজারো মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবসে সমাধীস্থলে রাত ১২ টা ১মিনিটে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

সকাল থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়ন,নূর মোহাম্মদ শেখের পরিবার,মুক্তিযোদ্ধা কমান্ড,শার্শা থানা পুলিশ, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড,সন্তান কমান্ড, ডিহি ইউনিয়ন পরিষদ, ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরী, পাকশিয়া আইডিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,
সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের প্রফেসর অধ্যক্ষ আসাদুল আলম খান, যশোর
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর মোঃ সেলিমুদ্দোজা ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জাফর হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল,কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আলমগীর হোসেন ডিহি ছাত্রলীগ সভাপতি আয়ুব খাঁন প্রমুখ।

এ সময় মাজার প্রাঙ্গণ মানুষের উপস্থিতিতে মিলন মেলার পরিনত হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহজাহান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category