• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে-শেখ হেলাল উদ্দিন এমপি

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এজন্য নেতাকর্মীদের একান্ত প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাগেরহাটের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে হবে। নিরুঙ্কুশ বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অণুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল উদ্দিন আরও বলেন, বিএনপি আমাদেরকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়, এত সাহস বিএনপি কোথায় পায়! বিএনপি যতই চিল্লাচিল্লি করুক, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে বাগেরহাট রেলরোডে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক প্রমুখ।

বঙ্গবন্ধু শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছিলেন দাবি করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আওয়ামী লীগ মেহনতি মানুষের কষ্ট বোঝে। আওয়ামী লীগ রাজপথের দল। রাজপথে থেকেই তারা মানুষের কল্যানে কাজ করে। তাইতো আওয়ামী লীগে ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। বিএনপি ২১ বছর ক্ষমতায় থাকলেও দেশের কোন উন্নয়ন করেনি। তাই তাদের ভোট চাওয়ারও কোন অধিকার নেই।

সমাবেশ শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশালাকৃতির কেক কাটা এবং নেতাকর্মীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপ জেলা শ্রমিক লীগের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category