• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া, গোশাইপুর, শ্রীবরদী সদর ও ভেলুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই জুলাই শনিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

শ্রীবরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফেরদৌস আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোবারক চৌধুরীর সসঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ্ সারোয়ার মোর্শেদ জাস্টিস।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মজিবুর রহমান স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য মো:শাহিন সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায় মনির উদ্দিন আহমেদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো: খোরশেদ আলম ইয়াকুব।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গোশাইপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: শাহাজামাল আশিক, কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, শ্রীবরদী সদর ইউপি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ভেলুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কাসেম, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো: সোহেল রানা,এজেড রুমান, আমিরুল ইসলাম টাইগার, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো: জিয়াউল হক জেনারেল প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে তৃণমূলের শত শত নেতাকর্মীদের মাঝে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category