• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের সংসদীয় ৩টি আসনে নৌকার মাঝি হলেন যারা

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী জেলা শেরপুরের ৩টি আসনের ২টি আসনে অপরিবর্তিত রেখে একটিতে পরিবর্তন আনা হয়েছে। জনবিচ্ছিন্নতাসহ নানা কারণে শেরপুর-৩ আসনে এ পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত শেরপুর-১ সংসদীয় আসন-১৪৩ (শেরপুর সদর উপজেলা) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ৫ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, শেরপুর-২ সংসদীয় আসন ১৪৪ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) থেকে ৫ বারের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমান সংসদ উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং শেরপুর-৩ সংসদীয় আসন ১৪৫ (শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলা) থেকে শ্রীবরদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তিন বারের খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম।

এর ফলে শেরপুর-১ ও শেরপুর-২ আসনে দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়ে গেল। জনবিচ্ছিন্নতা ও কাঙ্খিত সেবা দিতে না পারাসহ নানা কারণে শেরপুর-৩ আসন থেকে বাদ পড়েছেন ৩ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।

আসন্ন এ নির্বাচনকে ঘিরে শেরপুর-১ আসনে ৯ জন, শেরপুর-২ আসনে ৯ জন এবং শেরপুর-৩ আসনে ২০ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category