• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শেরপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র শাখা উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ২১৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে শ্রীবরদী শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র আয়োজনে পৌর মার্কেটের ২য় তলায় ব্যাংক শাখায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি বগুড়া জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড এ.এন.এম. মফিদুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীবরদী শাখার ম্যানেজার মহসিন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস,

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ,

ঢাকা ব্রাঞ্চ ম্যানেজার সুলতান মাহমুদ, ব্যবসায়ী আব্দুল্লাহহেল আল আমিন। এসময় জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category