• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে কূয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যুে!

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

রমেশ সরকার শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে মাটির গভীর কূয়া খনন করতে গিয়ে
নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ(৩৫) নামে দুই আদিবাসীর মৃত্যুে হয়েছে। রবিবার(১৩) এপ্রিল বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীল মহন কোচ ও নারায়ণ কোচ রাংটিয়ার
নীপুরাম কোচের ছেলে এবং তারা পরস্পর ভায়রা ভাই।

নিহতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নারায়ন কোচ তার বাড়ীতে পানি সরবরাহের জন্যে মাটির একটি গভীর কূয়া খনন করে। আজ ছিলো কূয়া খননের শেষ দিন। তাই কূয়া খনন শেষে কূয়ার নীচে কিছু ময়লা আবর্জনা থাকায় ওইসব ময়লা পরিস্কারের জন্যে প্রথমে নারায়ন কোচ বাঁশ দ্বারা নীচে নামে। এসময় কূয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নারায়ন কোচ জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই কায়দায় নিরঞ্জন কোচও জ্ঞান হারিয়ে ফেলে।

খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উভয়কে গভীর কূয়া থেকে মৃতবস্থায় উদ্ধার করে।
তাদের এহেন মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কূয়ার গভীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় তাদের মৃত্যুে হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category