• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকি ও সূর্বণ জয়ন্তী উদযাপিত

দিনকাল বিডি / ২২৮ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সুবর্ণ জয়ন্তী ও ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) উপজেলা জাসদের আয়োজনে সকাল ১০ টায় তারাগঞ্জ দক্ষিণ বাজার সিএনজি ষ্ট্যান্ড সংলগ্ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা জাসদের নেতৃবৃন্দ। পরে র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে জাসদের যুগ্ম সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় ও জাসদ নেতা মোস্তফা মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসদের সহ সভাপতি সাংবাদিক লাল মো. শাহজাহান কিবরিয়া , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় জাসদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category