• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে ধর্ষক ফয়সালের ফাঁসি ও সহযোগী মোশারফকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে ৩য় শ্রেনিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ফয়সালের ফাঁসি ও সহযোগী মোমারফকে দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলার ফাকরাবাদ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্ষক ফয়সাল ঝিনাইগাতী সদরের আব্দুল সামাদ ওরফে নজরুলের ছেলে। সহযোগী মোশারফ উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে।

জানা গেছে, গত ১৯ আগষ্ট শনিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামে ফয়সাল তার নানার বাড়ীতে বেড়াতে আসে। সেদিন বিকালে প্রতিবেশি মোহাম্মদ আলীর ৩য় শ্রেনিতে পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে আসে।

এসময় ফয়সাল তার খালাতো ভাই মোশারফ হোসেনের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে। এসময় ভিকটিমের পরিবারকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেয় স্থানীয় কয়েকজন সুবিধাভোগী। পরে আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসক দ্বারা ভিকটিমের ক্ষতস্থানে ৩টি সেলাই করে।

পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের পরিবার বিষয়টি থানা পুলিশ ও সাংবাদিকদেরকে জানালে ২২ আগষ্ট মঙ্গলবার রাতে ধর্ষিত শিশুকে উদ্ধার সহ ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে ভিকটিমের বাবা মেহাম্মদ আলী বাদি হয়ে ধর্ষক ফয়সাল ও সহযোগী মোশারফকে বিবাদী করে থানায় মামলা দায়ের করে।

এ ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মমিন হোসেন, ইমান আলী মুন্সি ও তানজিৎ সহ অনেকে। বক্তারা ধর্ষক ফয়সালের ফাঁসি ও সহযোগী মোশারফকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। মানববন্ধনের আগে সমবেত জনতা সেখানে বিক্ষোভ মিছিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category