• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি
শেরপুর- ৩ আসনের নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান এ.ডি.এম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গোশাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ভারেরা ছমির উদ্দিন পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গোশাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক।

শ্রীবরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মারুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম। তিনি বলেন ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু ছালেহ মোঃ নুরুল ইসলাম হিরো, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, কুড়িকাহনিয়া ইউপি

চেয়ারম্যান ফিরোজ খান নুন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ মতিন, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। পথসভায় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category