• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে মাহফুজ (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ২ এপ্রিল), দুপুরে উপজেলা সদর ইউনিয়নের শালধা গ্রামে এ ঘটনা ঘটে। সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেনসহ গ্রামবাসীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে মাহফুজ ও তার ছোট ভাই বাড়ির সামনে পুকুর পারে খেলাধুলা করছিল। এসময় মাহফুজ পুকুরের পানিতে পরে ডুবে যায়। মাহফুজের ছোট ভাই দৌড়ে গিয়ে তার পরিবারকে খবর দেয়। পরে মাহফুজের পরিবারের লোকজন পুকুরের পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে মাহফুজের মৃতদেহ উদ্ধার করে। পানিতে ডুবে মাহফুজের নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category