• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে ফাঁসিতে ঝোলে এক কৃষকের আত্মহত্যা

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ফেরদৌস মিয়া (৪০) নামে এক কৃষক নিজ বসত ঘরের ধরনার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ফেরদৌস উপজেলার খোশালপুর উত্তর পুটল গ্রামের সুরুজ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বুধবার সকালে ফেরদৌসের স্ত্রী সেলিনা বেগম লাকড়ি আনার কথা বলে শিশু সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়ি যায়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ। পরে তার সাত বছরের শিশু বাচ্চা জানালা খোলে ঘরের ভিতরে গিয়ে দেখে তার বাবা গলায় রশি অবস্থায় ধরনার সাথে ঝুলতেছে। এসময় তার ডাক চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন গিয়ে দড়ি কেটে দিয়ে মৃত লাশ মাটিতে নামায়। এলাকাবাসী ও তার পরিবার জানায় নিহত ফেরদৌস মানুষিক রোগি ছিলো। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানা অফিসার ইনচার্জ কাইম খান সিদ্দিকী জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category