• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি
দেশ জুড়ে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও অগ্নিসংযোগের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৩ নভেম্বর) সন্ধ্যায় খড়িয়াকাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে লঙ্গরপাড়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

এতে সভাপতিত্ব করেন খড়িয়াকাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ খালেক। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ত্ব দেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতা এ.ডি.এম শহিদুল ইসলাম।

খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাম মিয়া ও সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকার এবং সাবেক সাধারন সম্পাদক এমএন বদরুজ্জামান সবুজের সার্বিক ব্যবস্থাপনায় লঙ্গরপাড়া বাজারের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিএম শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

বাংলার মানুষ ওই অগ্নি সন্ত্রাসীদের চায়না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বিক্ষোভ মিশিলে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক লোক অংশ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category