• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই কৃষি শ্রমিকের

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বৈদ্যুতিক সেচ পাম্পের সাহায্যে চলতি আবাদের বোরো খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আকরাম হোসেন ও আব্দুল হানিফ মিয়া নামে দুই কৃষি শ্রমিক মারা গেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আকরাম হোসেন বোরো খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পে সুইচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত স্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে অপর কৃষি শ্রমিক আব্দুল হানিফ মিয়া এগিয়ে আসেন। এতে হানিফও বিদ্যুত স্পৃষ্ট হয়ে পড়ে এবং ঘটনাস্থলে দুইজনই প্রাণ হারান। পরে স্থানীয় আরেক কৃষক সেচ পাম্পের কাছে গেলে এই দুই জনের নিথর মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। ওই দুই কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category