• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শেরপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত: কয়েক হাজার পরিবার পানিবন্দী

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে একদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রাস্তা ডুবে যাতায়াতের যানবাহন বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে ধান খেত, ভেসে গেছে মৎস্য খামার। পানি উঠেছে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে। হঠাৎ আকস্মিক বন্যায় চরম ভোগান্তিতে পড়েছে লোকজন। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, পানিবন্দী পরিবারের তালিকা করা হচ্ছে। সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।
শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রানীশিমুল ইউনিয়ন ও সিংগবরুণা ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে লোকজন পানিবন্দী হয়ে পড়েছে। বালিজুড়ি, মালাকোচা, হালুয়াহাটি, বিলভরট, চক্রপুর, টেঙ্গরপাড়া, ভায়াডাঙ্গা বাজার, আশান্দিপাড়া, শিমুলকুচি, রানীশিমূল, কর্ণঝোড়া, মাটিফাটা, বড়ইকুচি সহ বিভিন্ন এলাকার মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে। ইতোমধ্যেই ভায়াডাঙ্গা বাজারের সাথে কর্ণঝোড়া, বালিজুড়ি ও ঝিনাইগাতির রাস্তা পানিতে তলিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বালিজুড়ি, কর্ণঝোড়া ও ভায়াডাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে পানি উঠে মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও ঘরবাড়ি, ফসলি জমি, সবজি ক্ষেত, মৎস্য খামার, পুকুর, পোল্ট্রি খামার সহ বিভিন্ন মালামাল পানিতে ডুবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব এলাকার লোকজন গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন। হালুয়াহাটি গ্রামের কাশেম মিয়া বলেন, ভোরে হঠাৎ বাড়ি উঠানে পানি দেখতে পায়। দুপুরের দিকেই একমাত্র থাকার বসত ঘরটি প্রায় তলিয়ে গেছে। টেঙ্গরপাড়া গ্রামের মৎস্য খামারি সৈয়দ আব্দুল বাকী গালেব বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে মৎস্য খামার করেছিলাম। কিন্তু আকস্মিক বন্যায় দুই একর জমির খামারের মাছ ভেসে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ৫০টির অধিক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বলেন, ১ হাজার ৩ শত ৫০ হেক্টর জমির আমন ধান ও ৬১ হেক্টর জমির সবজি খেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও ১ হাজার ১৮৫ হেক্টর আমন ধান ও ৬৪ হেক্টর জমির সবজি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে
তবে সময় যত যাচ্ছে পানি ততই বৃদ্ধি পাচ্ছে। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category