• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুর জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৪১৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার বিকালে ধানশাইল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ধানশাইল উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম ফটিক। ধানশাইল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মহসিন আলীর সভাপতিত্বে ও নলকুড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ শাহ জাহান বাবলু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক হাসেন আলী বড় প্রমুখ।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে মহসিন আলীকে ধানশাইল ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত করা হয়। তবে সাধারন সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকায় কারো নাম ঘোষণা না করেওই সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category