• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুর-৩ আসনে নৌকার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাতীহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন তাতীহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাড. মঞ্জুরুল ইসলাম। শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ব মানবতার মা জননেত্রী হাসিনার কোন বিকল্প নাই। অন্যানের মাঝে বক্তব্য রাখেন

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাগ উদ্দিন ছালেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ মোহাম্মদ নুরুল ইসলাম হিরো

পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীবরদী আকবরিয়া পাবলিক ইন্সটিটিউশনের সাবেক শিক্ষক আজিজল হক, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, , বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ,

কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক আহবায়ক জাহিদুক ইসলাম জুয়েল, শ্রমিকলীগ সাধারন সম্পাদক সুজন রেজা প্রমুখ। এসময় আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category