• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীপুরে ইউপি সদস্য সাইদুল হক খোকনের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মানববন্ধন

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়াড বাপ্তা গ্রামের ইউপি সদস্য সাইদুল হক খোকনের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ঐ গ্রামের স্থানীয় সাধারণ জনগণ।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা জানায়, ইউনিয়ন পরিষদের ১℅ রাস্তার কাজে চলছে ব্যাপক অনিয়ম। নিন্ম মানের ইটা ও বালি দিয়ে চলছে রাস্তার কাজ।

শুধু তাই নয়, সাধারণ মানুষের জোত জমির উপরে থাকা সীমানার গাছ কেটে রাস্তা তৈরি করে, সেই রাস্তায় মাটি ভরাট করতে বাধ্য করা হয়েছে স্থানীয়দের। রাস্তা নির্মানের সময় রাস্তার পাশে থাকা কৃষি জমিতে পানি সেচের ড্রেন বন্ধ করে দিয়ে রাস্তা নির্মান করেন সাইদুল হক খোকন মেম্বার।

এরফলে কৃষি জমিতে সেচ ব্যবস্থা বন্দ হয়ে যায়। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় ঐ এলাকার সাধারণ কৃষকরা। সময় মতো ফসলের জমিতে পানি না দেয়ার কারনে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। ড্রেন বন্ধ থাকায় সেচের পানি জমিতে না আসায়, স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ঐসব আবাদী জমি। এমনটাই অভিযোগ উঠেছে ৮ নং ওয়ার্ডের মেম্বার সাইদুল হক খোকনের বিরুদ্ধে।

জানাযায়, ঠিকাদার প্রতিষ্ঠানটির একক মালিকানা মেম্বার নিজে হওয়ায়, দীর্ঘ দিন ধরে রাস্তার কাজে চালিয়ে যাচ্ছে এসব অনিয়ম। ব্যবহার হচ্ছে নিন্মমানের মালামাল। ফলে স্থায়ীত্বহীন হয়ে পরছে এসব রাস্তা।

যার সাথে জড়িত রয়েছে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার নিশি।

উপজেলার বাপ্তা গ্রামের মতিন মেম্বারের বাড়ি হতে হিংরাটেক অভিমুখী ইটের সলিং রাস্তায় সেশন ১ এর ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ৪লাখ ২৫ হাজার টাকার মোট ৫৬৪.১৬ ফুট রাস্তার কাজ পেয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স প্রমেল এন্টারপ্রাইজ।

এই কাজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ৮ নং ওয়াড মেম্বার সাইদুল হক খোকন। অপর দিকে একই রাস্তায় সংরক্ষিত ৭,৮,৯ মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার নিশির সভাপতিত্বে সেশন ২ এর বরাদ্দকৃত অর্থের মোট ৩ লাখ ২৫ হাজার টাকার মোট ৪২৯.৬৮ ফুট রাস্তার কাজ হয়। যা একই ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স প্রমেল এন্টারপ্রাইজের মাধ্যমে করা হয়।

রাস্তা নির্মান কাজের নানা অনিয়মের বিষয়ে স্থানীয়রা একাধিকবার মেম্বারকে জানালেও কোন সুফল পায়নি তারা। উল্টো মেম্বার কর্তৃক নানা ধরনের হয়রানির স্বীকার হচ্ছে ঐ এলাকার সাধারণ খেটে-খাওয়া মানুষ। মেম্বারের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে ঐ এলাকার সাধারণ মানুষএকপর্যায়ে বাধ্য হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেন।

তাদের দাবি যাতে, এই দুর্নীতিবাজ মেম্বারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় এনে বিচার করা হয় এবং রাস্তার অনিয়মের বিষয়টি সঠিক তদন্ত পুনরায় রাস্তা নির্মাণসহ সাধারণ মানুষের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category