• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা, সক্রিয়-ক্লিন ইমেজের জয়জয়কার
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ছাত্রদল থেকে উঠে আসা সক্রিয় ও ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরে ওই দু’টি কমিটি ঘোষিত হয়।

১

ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন মো. আ. মোতালেব আর সদস্য সচিব হয়েছেন খায়রুল কবির মন্ডল আজাদ।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোছলে উদ্দিন মৃধা, মোক্তারুল করিম শামীম মোড়ল, আবুজাফর সরকারসহ ৪১ সদস্য।

অপর দিকে পৌর বিএনপির আহ্বায়ক হয়েছেন মো. হুমায়ন কবির সরকার এবং সদস্য সচিব হয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট আহসান কবিরসহ ৪১ সদস্য।

জানা যায়, সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্তি করা হয়। এর পর থেকে নেতা কর্মীদের চলতে থাকে লবিং তদবির।

কমিটিতে নিজের অবস্থান ধরে রাখতে যে যার মতো চালিয়েছেন দলীয় কার্যক্রম। তবে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যোগ্য, পরিচ্ছন্ন ও ত্যাগীদের অন্তর্ভুক্ত করে শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি শ্রীপুর উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

এই কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুর পৌর শহরের মাওনা ও সদরে এবং উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছেন উজ্জীবিত নেতাকর্মীরা। কমিটিতে অন্তর্ভুক্ত সকলকেই ফুলেল শুভেচ্ছা জানাতে দেখা করেছেন পদ পাওয়া ব্যক্তিদের সাথে।

এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন,’ ছাত্রদল থেকে উঠে আসা কর্মঠ, রাজনৈতিক সক্রিয়, সামাজিক গ্রহনযোগ্যতা, স্বচ্ছ ও ত্যাগীদের প্রাধান্য নিয়ে কমিটি ঘোষণা হয়েছে।

আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ভোটের মাঠে জনগণের পছন্দের ও ক্লিন ইমেজের ব্যক্তিকে সকল কমিটিতে মূল্যায়ন করা হবে। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। সকল নেতাকর্মীদের উদ্দেশ্য এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এ কমিটি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category