• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ২১৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে আওয়ামীলীগ কার্যালয় থেকে এক আনন্দ রেলি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রেলি শেষে আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীগ সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি লাবিনা আক্তার লিমা, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ হিটলার, রাণীশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াছেক বিল্লাহ বিল্লাল, সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনিরুজ্জামান মনির, গড়জরিপা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী তাঁতীলীগ সভাপতি হেলাল উদ্দিন, মৎস্যজীবি লীগ আহবায়ক তানভীর হাসান বাবু ও প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনর প্রায় সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category