• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলামের গণসংযোগ

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ জুন, ২০২৩

শেরপুর প্রতিনিধিঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ.ডি.এম শহিদুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় কর্ণঝোড়া বাজারে পথচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের সাথে গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে পুর্ব বাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এছাড়া, তিনি আরো বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি জন্মসুত্রেই আওয়ামী পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকে আমি আওয়ামীলীগের রাজনীতি’র সাথে জড়িত। বর্তমানে আমি শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছি। এ আসনের সকল শ্রেণির ভোটাররা আমাকে ভালোবাসে। বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসন থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিব। এসময় কয়েক শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category