• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে কাঁচা রাস্তা সংস্কারের দাবী তুলে মাববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। উপজেলার সদর ইউনিয়নের দহের পাড় বাজার হতে বালুঘাট-শিমুলচুড়া বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা সংস্কার ও পাকা করণের দাবী তুলেন তারা। এনিয়ে সোমবার (২১ এপ্রিল) দুপুরে এলাকাবাসীর আয়োজনে বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন ভূক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা শামছুজ্জামান স্বপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজিন সোবহান, আলমগীর হাসান লিটন সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, সামান্য বৃষ্টিতে এই রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারেনা। এমনকি এলাকাটি কৃষি অঞ্চল হওয়ায় উৎপাদিত পণ্য বাজারের নিয়ে যেতে বিপাকে পড়ে কৃষকরা। তাই রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার। এসময় কয়েক শতাধিক লোকজন ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category