• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শ্রীবরদীতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ, নবায়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সরকারি কলেজ রোডের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ফেরদৌস আলী। যুগ্ম আহবায়ক মোবারক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ্ সারোয়ার মুর্শেদ জাস্টিস।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মনির উদ্দিন আহম্মেদ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহারুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য শাহীন সরকার, প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব,রাণীশিমুল ইউনিয়ন আহবায়ক মমিনুল ইসলাম মমিন, এসময় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category