• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশী ষড়যন্তচোখ রাঙ্গানী শেখ হাসিনা কেয়ার করেনা- শেখ হেলাল

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি ।।
বিদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। আর এই সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতসহ বিদেশী অনেক বড় বড় শক্তি আওয়ামী লীগ সরকারের বিরোধীতা করছে – চোখ রাঙ্গাচ্ছে, শেখ হাসিনা ওসব কেয়ার করেনা। দেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে, বঙ্গবন্ধু কন্যা কারো কাছে মাথা নতো করবেনা।নির্বাচন নিয়ে জাতি আজ ঐক্যবদ্ধ। জনগন বুঝে গেছে শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। শেখ হাসিনা চায় দেশের ১৬ কোটি মানুষ তাদের নিজের পায়ে নিজে দাড়াক, কারো কাছে আর ভিক্ষা না করে। বুধবার বিকালে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে নির্বাচনী সভায় ঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাগেরহটে- ১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দিন এমপি এসব কথা বলেন ।

শেখ হেলাল আরও বলেন, বিগত ২০০১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এই অ লের মানুষের পেটে লাথি মেরেছেন। মোংলা বন্দর অচল করে দিয়ে দক্ষিন অ লের শ্রমিক – মেহনতি মানুষের রুটি রুজি কড়ে নিয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মোংলা বন্দর সচল করেছেন। শুধু রেল সংযোগসহ পদ্মা সেতুই নয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্র মোংলা বন্দরের সাথে রেল সংযোগসহ বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা সরকারের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাইকে আগামী ৭ই জানুয়ারী কেন্দ্রে গিয়ে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের নৌূকার প্রাথীদের ভোট দেয়ার আহবান জানান।

জনসভায় বাগেরহাট ২ আসনের বর্তমান এমপি ও নৌকার প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্মায বলেন, বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাষের পথ বেছে নিয়েছে। শেখ হাসিনাকে হত্যা করতে তার জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতি বিনষ্ঠ করছে। ওদের মুখে গনতন্দ্রের কথা শোভা পায়না। তিনি ৭ জানুয়ারী সবাইকে দেশের উন্নতি অগ্রগতি গনতান্ত্র ও মুক্তিযুদ্ধের ধারা অব্যহত রাখতে আবারও নৌকার পক্ষে ভোট চান।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে বুধবার বিকেলে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট-১ ( মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী) আসনে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীন ও বাগেরহাট -২ ( সদর ও কচুয়া) আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময়ের নির্বাচনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এমপি শেখ হেলাল পতœী ও এমপি শেখ তন্ময়ের মা রুপা চৌধুরী, বাগেরহাট ২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিযুষ কান্তি রায়সহ জেলার ২টি আসেনের জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category