• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সময় সংবাদের বার্তা প্রধানকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানির প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মাববন্ধন কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি বন্ধসহ সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, সহ-সভাপতি ইসরাত জাহান, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুল হক, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী বাবু, অর্থ সম্পাদক এসএম শামসুর রহমান, সাংবাদিক আজাদুল হক, আকমাল উদ্দিন শাখি, শেখ আবু সাইদ, এইচ এম মইনুল ইসলাম, আকুঞ্জি আরিফুল ইসলাম, তরফদার রবিউল ইসলাম, অলিপ ঘটক, এসএম আমিরুল আলম বাবু, এসএস শোহান, মামুন আহমেদ, আব্দুল্লা আল ইমরান, সোহেল রানা বাবু, ওবায়দুল ইসলাম, শেখ সোহেল, মোঃ রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়ন সহযোগি। কিন্তু নানাভাবে আজ সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। বিশেষ করে কিছু দূর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও সরকার দলীয় নেতারা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করছেন। অনেক সময় সাংবাদিকরা হামলারও হামলারও স্বীকার হচ্ছে। স¤প্রতি সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারকে পুলিশ হয়রানি করছে। সাংবাদিকরা তো পালিয়ে যাওয়ার লোক না। তারপরও কেন পুলিশ এদেরকে হয়রানি করছেন। অতিদ্রæত সময়ের মধ্যে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে করা হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category