• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সাঈদীকে নিয়ে ফেসবুকে “শোকের” স্ট্যাটাস, তাঁতী লীগের সম্পাদককে সাময়িক অব্যাহতি

দিনকাল বিডি ২৪ / ৩৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীবকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বগুড়া জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- সংগঠন বিরোধী, শৃংঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে সাময়িক অব্যহতি পাওয়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব নিজেকে আওয়ামী পরিবারের সন্তান দাবী করে জানান, জেলা কমিটি থেকে অব্যহতির বিষয়টি আমাকে জানানো হয়েছে। আবেগ তাড়িত হয়ে গত ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। দলীয় শৃংঙ্খলার বিষয়টি মাথায় আসার পর সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করে দিই। এই ভুলের কারনে আমি দু:খ প্রকাশ করেছি এবং ক্ষমা প্রাথী। এছাড়া আমি কখনোই সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয়, সংগঠন বিরোধী ও শৃংঙ্খলা পরিপন্থি এমন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।

বগুড়া জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন বিষয়টি নিশ্চিত করে বলেন সংগঠন বিরোধী ও আর্দশ বিরোধী যদি কেউ কোন কর্মকান্ডে লিপ্ত হয় তবে তাকে সংগঠন থেকে কহিস্কার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category