• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ইন্তেকাল

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক, রেলওয়ে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন শুভর বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

গত রোববার দিবাগত রাত ৩টায় অসুস্থ্যতাজনিত কারণে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার (৭ আগস্ট) বাদ আছর সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঈদগাহ মাঠে রাস্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি কায়েত পাড়ায় পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, মুক্তিযোদ্ধা আজমল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান মুন্না প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category