• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহারে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেন ছাড়ার সময় উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৫৫) নিহত হয়েছে। গত সোমবার (৪ ডিসেম্বর) রাত ৮ টায় ৪নম্বর প্লাটফরমে এই দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তেন জন্য মর্গে প্রেরন করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টায় ৪৯১ আপ লোকাল ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের চার নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় ওই নারী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে যায় ।

এ সময় ট্রেনে কাটা পড়ে তার একটি হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় । পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌছেন। কিন্তু তার আগেই ওই নারীর মৃত্যু ঘটে । সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন ও তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে । এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category