• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সান্তাহার রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ , নিজস্ব প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের প্লাটফর্ম থেকে আবুল কালাম আজাদ (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মৃত কালাম জয়পুরহাট সদরের পুরানোপৈল খলিফাপাড়ার মৃত নাছির উদ্দীনের ছেলে। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে রেল পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের ফুটওভার ব্রিজের সিঁড়ির সামনে আবুল কালাম নামের এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় মৃত্যু হয়। প্লাটফমে অপেক্ষামান যাত্রীরা মরদেহ দেখে সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্দার করে। মৃত আবুল কালাম সারাদিন বিভিন্ন ট্রেনে ভিক্ষা করতো এবং রাতে সান্তাহার জংশন স্টেশনের প্লাটফর্মে ঘুমাত।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে প্লাটফর্ম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের পেরন করা হয়েছে। ময়নাতদন্দ শেষে মরহেদ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category