• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সাপাহারে গোল্ডেন কালার আম্রপালি আম চাষে আনোয়ার সফল

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামে গোল্ডেন আম্রপালি আম চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন আম চাষি আনোয়ার।
উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বর্তমানে”বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে” কর্মরত। তিনি চাকুরির পাশাপাশি সখের বশে গোল্ডেন কালার আম্রপালী আমের বাগান তৈরী করেন। বর্তমানে তার উৎপাদিত আম সারা দেশে বেশ সুনাম অর্জন করেছে।
আম চাষী আনোয়ার হোসেন জানান সাপ্তাহিক ছুটির দিনে তিনি ছুটে আসেন নিজের হাতে গড়া সখের আম বাগানে। বাগানের সব ধরনের কাজ তিনি নিজ হাতে করতে ভালোবাসেন। স্প্রে করা, গাছের কাটিং, কীটনাশক ব্যবহার ও সঠিক ভাবে কীটনাশক ও রাসায়নিক সার নির্ধারিত মাত্রায় জমিতে দেয়া সহ সকল কাজ তিনি সরাসরি তদারকি করে থাকেন।

আম চাষী আনোয়ার একজন পরোপকারী মানুষ আম বাগানে আগাছা নাশক ব্যবহার থেকে তিনি বিরত থাকেন কারণ হিসেবে তিনি বলেন যে গ্রামের সাধারন মানুষ তাদের পোষা গবাদী পশুর জন্য খাদ্য হিসেবে তার বাগান থেকে সারা বছর ঘাস সংগ্রহ করে থাকেন।
ওই গ্রামের বাসিন্দা রহমত আলি জানান এলাকায় প্রথম গোল্ডেন কালার আম্রপালী আম চাষ করছেন আনোয়ার হোসেন। তার বাগানে প্রতিদিন লোকজন আসেন সেই গোল্ডেন কালার আম্রপালি আমের স্বাদ নিতে। আমের কালার দৃষ্টিনন্দন।

আমের রং হলুদ সোনালী হওয়ায় তার নাম দিয়েছেন গোল্ডেন আম্রপালি। আর সেই গোল্ডেন আম্রপালির সাফল্য সত্যি অবিস্মরণীয়।
আম চাষী আনোয়ার হোসেন জানান তিনি প্রায় ২০ বিঘা জমিতে গত ২০২০ সালের দিকে মোট ২৫০০টি গোল্ডেন আম্রপালি,বারি-৪,ব্যানানা, কুমড়াজালি,ফজলি আম গাছ লাগিয়ে ছিলেন। বর্তমানে তার বাগানে রোপিত গাছের বয়স চার বছর। চলতি বছরে তার বাগানে আমের উৎপাদন বিষয়ে জানতে চাইলে তিনি জানান গত বছরের তুলনায় এবার বাগানে আম অনেক বেশী ধরেছে। মৌসমের শুরুতেই কুরিয়ারে বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা/কর্মচারীদের নিকট আম পাঠানো অব্যাহত রয়েছে।

কেবল মাত্র আমের কালার ভালো হওয়ায় স্থানীয় বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। এবারে শুরু থেকেই তিনি ৫৫০০ টাকা দরে আম বিক্রি করছেন। এবারে তার বাগানে যে পরিমান মন আম উৎপাদন হয়েছে। আর বর্তমান বাজার মুল্যে তিনি খুব খুশী। আশা করছেন এবার প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার আম বিক্রি হবে। সফল আম চাষী আনোয়ার হোসেন সরকারি চাকুরির পাশাপাশি নিরাপদ আম উৎপাদন ও সরবরাহ করে ইতোমধ্যে তিনি দেশের বিভিন্ন পর্যায়ে বেশ সুনাম অর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category