• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সাপাহারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত আহত -২

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩ মে, ২০২৫

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সাপাহারে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু ও একজন আরোহী গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার টু জবই সড়কের সৈয়দপুর ব্রীজের অদুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত মটরসাইকেল চালক পত্নীতলা উপজেলার মধইল বাজারের আবু সাঈম এর ছেলে ফরহাদ (১৯) ও মুমুর্ষ মোটর সাইকেল আরহী একই উপজেলার ছোট মাহরন্দী গ্রামের সামিউল এর ছেলে শিশির (১৮)। জানা গেছে তারা দু’বন্ধু সকালে সাপাহার বাজারে এসে জবই বিল দেখার জন্য ভাড়ায় চালিত মোটর সাইকেল স্ট্যান্ড হতে একটি মোটর সাইকেল ভাড়া নিয়ে রওনা হয়। তারা সৈয়দপুর ব্রীজের নিকট পৌছলে বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফরহাদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্য রত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষনা করেন এবং তার বন্ধু শিশির এর অবস্থা খুবই খারাপ হলে মুমুর্ষ অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category